বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ মনমোহন রবিদাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন আশরাফুল ইসলাম তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মনমোহন দাস ১নং ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসি গ্রামের গোবিন্দ রবিদাসের ছেলে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের ক্যাপ্টেন আশরাফুল ইসলাম তামিমের নেতৃত্বে অভিযানিক দল নবীগঞ্জ উপজেলার ১নং ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসি গ্রামের মনমোহন দাসের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা এক হাজার বিশ লিটার মদ এবং এসব তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একই সাথে মদ উৎপাদনকারী মাদক ব্যবসায়ী মনমোহন রবিদাসকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে মনমোহন রবিদাসকে ও জব্দ করা মদসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে বৃহস্পতিবার দিনের এক অভিযানে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা দিনারপুরে আড়াই কেজি গাঁজাসহ মিজানুর রহমান ও সাজনা বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com