বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২৬৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২৬৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জাহিদুর রহমান, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪.৫ প্রাপ্ত ২৫২ জন ও বিশেষ বিবেচনায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির সাড়ে ১৪ লাখ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com