বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেঞ্জাপাড়া ও আলাপুরের খোয়াই নদীর বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে নদীর বাঁধ কেটে ট্রাক্টরে বালু বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বালু খেকোরা।
এলাকাবাসী জনান, শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর ভাঙন আতঙ্ক কাটতে না কাটতেই নদী থেকে পুনরায় শুরু হয়েছে বালু উত্তোলন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। একই সঙ্গে চক্রটি নদীর বাঁধ কেটে ট্রাক্টর দিয়ে বালু বিক্রি করে। ফলে নদী তীরে নতুন করে ভাঙন দেখা দেওয়ার শঙ্কা জেগেছে। গত আগস্ট মাসে ভারত থেকে আসা ঢলের কারণে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সে সময় উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাঁধ কেটে বালু না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর কিছুদিন যেতে না যেতেই চক্রটি নদীর বাঁধ কেটে বালু বিক্রি শুরু করে। এ কারণে খোয়াই নদীর বাঁধ রক্ষায় এলাকাবাসী বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ করেন। গত বুধবার দিবাগত রাতে বালু খেকোরা ট্রাক্টর নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে ট্রাক্টর চলাচলের পথে কাঠের খুঁটি বসিয়ে দেন। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা বলেন, কোনোভাবেই বাঁধের ক্ষতি করা যাবে না। যারা বাঁধের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com