বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের ২ যুবক আশুলিয়ায় ৩২ কেজি গাঁজাসহ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ ঢাকা আশুলিয়ায় প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এছাড়া, এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গত রবিবার (২০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব-৪ জানিয়েছে, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৩২ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল- মাধবপুর থানার কাঠুয়া গ্রামের মোঃ সাদ্দাম (৩৫) এবং একই গ্রামের মোঃ শমসের আলী (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com