বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ৩ জনসহ চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়- রবিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলা নং ৮৬/২২ এর ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বারৈকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফজল মিয়া (২৩), চৌশতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কয়সর মিয়া (২০), ছালামতপুর গ্রামের মৃত ঝাড় মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। অপর অভিযানে সিআর মামলা নং ৪৩১/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কমলাপুর গ্রামের বাতেন উল্লার ছেলে বজলু মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com