বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অপসারণ না কারার দাবীতে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের অপসারণ না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন, হবিগঞ্জের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এর নেতৃত্বে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, কোন দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয় নাই। আমরা প্রায় ৬৫ শতাংশ চেয়ারম্যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছি। তাই স্থানীয় সরকার ব্যবস্থাকে ভেঙ্গে দিলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ওয়ারিশ সনদ, জাতীয়তার সনদ, ট্রেড লাইসেন্স ও বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, গ্রাম আদালত পরিচালনা, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, রাস্তাঘাট নির্মান ও সংস্কার, বিভিন্ন সরকারি অনুদান সুষ্ঠ ভাবে বন্টন, বাল্য বিবাহ ও মাদক নিয়ন্ত্রন, হাট-বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রনে চরম অব্যবস্থাপনা দেখা দিতে পারে। তাই আমাদের অপসারণ না করার দাবী জানাই। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান হুসাইন, বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওস্তার মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল আলম দুলাল, নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, মাধবপুর উপজেলার চৌমুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোমান চৌধুরী, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ কুরেশী, লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শ্যামলী রাণী দেবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এতে বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com