মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৩ জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পথচারীসহ ৩ জন আহত হয়েছে। নিহত সৌরভ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শিপন মিয়া ছেলে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাত প্রায় সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার হাড়িয়া নাম স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৩ যুবক মোটরসাইকেল যোগে মাধবপুর বাজারে দিকে যাচ্ছিল। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া নাম স্থানে পৌঁছালে এক পথচারী সড়ক পারাপারের সময় মোটরসাইকেল আরোহী ওই পথচারী কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ৩ জন খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে ৩ মোটরসাইকেল আরোহী ও পথচারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সৌরভ মিয়াকে মৃত ঘোষণা করে। অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অপরদিকে গুরুতর আহত পথচারী আমির হোসেন কিরন-কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com