বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওঃ নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ দৈনিক ইনকিলাব ও সিলেটের ডাক পত্রিকার বাহুবল সংবাদদাতা, বাহুবল মডেল প্রেসক্লাব এর সিনিয়র সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নূরুল আমিন-এর মাতা জহুরচান বিবি আর নেই। তিনি গতকাল বুধবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের অন্তর্গত আব্দুল্লাহপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ পুত্র ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল পৌণে ৫টায় গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযা নামাজে ইমামতি করেন তার সুযোগ্যপুত্র মাওলানা নূরুল আমিন। এদিকে, এ মহিয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com