মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে সরকারি জায়গায় গাছ কর্তন ॥ বন্ধ করেছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় কলিমনগর চৌমুহনী পাশে যাত্রী চাউনির পেছনে কর্তৃপক্ষ নিরব থাকায় সরকারি খাস জায়গা থেকে একাধিক গাছ কর্তন করে একদল দুর্বৃত্ত। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জানা যায়, গতকাল সোমবার উপজেলা সদর ইউনিয়নেরে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে কলিমনগর চৌমুহনী নামক স্থানে যাত্রী ছাউনির পেছনে সরকারি জায়গায় বিভিন্ন সাইজের প্রায় ২০ থেকে ২৫টি ফলের গাছ ও কাঠের গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।
উক্ত সরকারি খাস খতিয়ানে ভূমি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের হামুয়া চর মৌজার জে এল নং – ১২৫ এর ২৪৬১ সাবেক দাগের ৫৬ শতক ডিসি খতিয়ানের জায়গা থেকে গাছ কর্তন করে। সরকারি খাস খতিয়ানে জায়গায় সকাল থেকে গাছ কর্তন করার বিষয়ে পথচারীরা সকাল ১১টা দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে ফোন করলে রিসিভ করেননি। পরে বিকাল সাড়ে ৩টায় পথচারী অভিযোগের পরিপ্রেক্ষিতে, শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা দৃশ্য দেখতে পান।
সড়ক ও জনপথের জায়গায় ৪টি গাছের ডালপালা কেটে ফেলে তারা এবং যাত্রী ছাউনির পেছনে অসংখ্য ফলের গাছ ও কাঠের গাছ থেকে ফেলে স্তুপ করে রাখা হয়।
এ সময় থানা পুলিশ সরকারি জায়গা থেকে গাছ কাটার অনুমতিপত্র নিয়ে সন্ধার পর থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com