বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এসময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাংগা পাওয়া যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com