মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আগুনে ৫টি দোকান পুুড়ে ছাই ॥ ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কদ্দুছ আলীর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় মার্কেটের মাফরোজা এন্টারপ্রাইজসহ ২টি মুদি দোকান, ২টি স্টল ও ১ টি বিরিয়ানীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাসহ ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একদলকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার খালেদুর রহমান খালেদ জানান- অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ও ৫০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করি। তাৎক্ষনিক অগ্নিকাণ্ডের কারণ সনাক্ত করা যায়নি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com