বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বজ্রপাতে জেলে সেলিমের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বজ্রপাতের আঘাতে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৫টায় বানিয়াচংয়ের শুটকী নদীতে। জানা যায়, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের অন্তর্গত ভাদাউড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে সেলিম মিয়া মাছ ধরতে ওই সময় শুটকী নদীতে অবস্থান করছিল। এসময় সেলিম মিয়া (৩৫) এর শরীলে আচমকা বজ্রপাত আঘাত হানলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে নিহত সেলিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com