বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাকারিয়া খান চৌধুরী এবং আতিক উল্লাহ’র কবর জিয়ারত করেছেন গউছ-মুকিব

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এডভোকেট আতিক উল্লাহ’র কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রথমে বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনীপাড়া গ্রামে সাবেক এমপি এডভোকেট আতিক উল্লাহ এর কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক এমরান, জেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম কাওছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com