শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ৯২টি মন্ডপে ডিও বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় পরামর্শ সভা ও ডিও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৭ অক্টোবর সকাল ১১টায় শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিকতা সুষ্ঠু পরিদর্শন আমাদের নবীগঞ্জ আমাদের সাহায্য ও সহযোগিতা সর্বত্র বিরাজমান থাকবে। প্রশাসনিক দিক দিয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ব্যবস্থা রাখার জন্য সর্বত্র আহবান করা হয়। নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) রঙ্গ লাল রায়ের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা পুজা উদযান পরিষদের সাংগঠনিক সম্পাদক নীল কন্ঠ দাশ সামন্ত নন্টির পরিচালনায় গীতা থেকে পাঠ করেন গোবিন্দ জিউর আখড়ার গীতা শিক্ষক সঞ্জয় চন্দ্র দাশ।
স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ভবানীশংকর ভট্টাচার্য্য। বক্তব্য প্রদান করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ চন্দ্র রায়, গোবিন্দ জিউর আখড়ার সাধারন সম্পাদক বিধান ধর, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ধনঞ্জয় দেব নাথ, ১নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপুল দাশ, ৩নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ সভাপতি নৃপেশ চন্দ্র সূত্রধর, ৪নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মাধব সরকার, ৫নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ যুগ্ম-সাধারন সম্পাদক অসিত চন্দ্র সূত্রধর, ৬নং কুর্শি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক (সাংবাদিক) অঞ্জন রায়, ৭নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ দাশ, ৮নং সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবিনয় রায়, ১০নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্র চন্দ্র পাল, ১১নং পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লিটন দেব, ১২নং ইউনিয়ন পুজা উদযাপন সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়।
এসময় উপস্থিত ছিলেন ৯২টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। পরামর্শ সভা শেষে ৯২ পুজা মন্ডপে মধ্যে ডিও বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com