মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা শ্রমিক দলের সাথে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব ॥ এখনো ফ্যাসিষ্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আগামি দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা ছাত্র জনতার এই আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে? এই গনঅভ্যুত্থানে দেশের মজদুর শ্রমিকরাও তাদের জীবনের মায়া ত্যাগ করে অংশগ্রহণ করেছে?। এখনো ফ্যাসিষ্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাড়াতে হবে বিএনপির নেতাকর্মীদের। ফ্যাসিষ্ট হাসিনার প্রেতাত্মারা যে কোন সময় পূজায় হামলা ভাংচুর চালাতে পারে। বিএনপির নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। হবিগঞ্জ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, মোঃ আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মোশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, শ্রমিক দলের সদর থানার যুগ্ম আহবায়ক আমির আলী, মো: সেলিম মিয়া, মোঃ বাবু চৌধুরী, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন, শাহ আলম মিয়া, রুবেল আহমেদ, রাজন মিয়া,বরকত আলী খান,লিমন খান, তোফাজ্জুল মিয়া, নাইম খান, মোশাররফ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com