মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে ঘন ঘন ডাকাতি চুরির ঘটনায় আতংক

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঘন ঘন ডাকাতি ও চুরির ঘটনায় আতংক বিরাজ করছে শহরবাসীর মাঝে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না দোকানপাটগুলো। প্রতি নিয়তই ঘটছে চুরির ঘটনা। তবে আইন শৃংখলা বাহিনীর কোন তৎপরতা না থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। হঠাৎ করে ডাকাতি-চুরির বৃদ্ধি পাওয়ায় আতংকের মাঝে রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। আসন্ন শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ এগিয়ে আসছে। তারা ভয়ে মাকের্টে নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য কিনতে ভয় পাচ্ছেন। গতকাল শনিবার হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. সুভাষ দেবের বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসায় রক্ষিত মূল্যবান গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এছাড়াও শহরের শংকরেরমুখ এলাকায় কয়েকটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দোকানে রক্ষিত মোবাইল ফোন ও আসবাবপত্র নিয়ে যায়। সচেতন মহলের দাবি এ সব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সেনাবাহিনী, র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com