বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মিনাল, দিলাল ও আবুলসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুন্যালে মামলা করেছেন সাংবাদিক মুরাদ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোষ্ট আপলোড, শিয়ার এবং কমেন্টে মানহানিকর আপত্তিকর শব্দ চয়নের প্রেক্ষিতে নবীগঞ্জের সাংবাদিক মুরাদ আহমেদ ৫ জনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হচ্ছে-নবীগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী মিনাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী দিলাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জ শহরের আরজু রেষ্টুরেন্ট ও ডিপাটমেন্টাল ষ্টোরের স্বত্বাধিকারী আবুল হোসেন জীবন, ছাত্রলীগের হুমায়ুন আহমেদ (রাফি চৌধুরী) এবং কুহিনুর চৌধুরী। সাইবার ট্রাইবুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মনির কামাল মামলার শুনানী শেষে হবিগঞ্জ সিআইডির পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ গত মঙ্গলবার দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, নবীগঞ্জ শহরের মদীনা জামে মসজিদের কমিটি গঠন ও শহরের হাসপাতাল রোডস্থ খালিক মঞ্জিলের সত্বাধিকারী মরহুম ছানু মিয়া চৌধুরীর বাসার মালিকানাধীন অংশে ভাংচুর, তালা দিয়ে কেয়ারটেকারকে তাড়িয়ে দেয়ার ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ নাগরিক জোছনা চৌধুরী স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে দেয়া একটি অভিযোগ নিয়ে দু’টি সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জের ধরে গত ২৫ সেপ্টেম্বর হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় মিনাল আহমদ চৌধুরী, আবুল হোসেন জীবন, আব্দুর রকিব, মোঃ আব্দুল মন্নান নামে প্রতিবাদলিপি প্রকাশিত হয়। প্রতিবাদলিপিতে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রকিব এবং ক্যাশিয়ার হিসেবে মোঃ আব্দুল মন্নানের নাম ব্যবহার কার হলেও ওই দু’জন প্রতিবাদলিপির বিষয়ে অবগত নন বলে নিশ্চিত করেন। প্রতিবাদে তাদের স্বাক্ষর না থাকায় জালিয়াতির অভিযোগ উঠে। উক্ত প্রতিবাদের শেষাংশে সাংবাদিক মুরাদ আহমদ কে নিয়ে অত্যন্ত মানহানিকর শব্দ প্রয়োগ এবং সামাজিক যোগযোগ মাধ্যমে শিয়ার করেন মামলায় প্রধান অভিযুক্ত মিনাল আহমেদ চৌধুরী। অন্য আসামীরা বিভিন্ন আপত্তিকর শব্দ যুক্ত করে ফেসবুকে আপলোড ও শিয়ার, কমেন্ট করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com