বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিজিবির হাতে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইয়াবাসহ মোঃ জীবন মিয়া (২৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ হরষপুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ মোঃ জীবন মিয়াকে আটক করে। সে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ আবুল কালাম এর পুত্র। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com