মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জাপার সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের নির্দেশনায় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু তাকে এ দায়িত্ব প্রদান করেন। জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য চিহ্নিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যানের নির্দেশে আলহাজ্ব আতিকুর রহমান আতিককে সিলেট বিভাগের সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। তাকে এই দায়িত্ব পালনে বিভাগের অন্তর্গত সকল কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে সহযোগিতা করার জন্য পাটির চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেছেন। এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রদান করায় দলের নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। দলের নেতাকর্মীরা পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় জাপা নেতা আতিকুর রহমান আতিকও পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি সকল নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। জাপা নেতা আতিক রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ক্রীড়া, ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। এসব ক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান। এই অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পদক। তিনি সিলেট বিভাগের ১ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট “আতিক গোল্ডকাপের উদ্যোক্তা ও প্রবর্তক। তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট বিভাগ উন্নয়ন কল্যাণ ট্রাস্টের-এর কো-চেয়ারম্যান। এছাড়া ঢাকা মোহামেডান কাবের সহ-সভাপতি ও পরিচালক এবং বিপিএল সিলেট রয়েলস এর মালিক ও চেয়ারম্যান তিনি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com