বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জিকে গউছকে নিয়ে রেজা কিবরিয়ার মন্তব্যের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে গউছকে নিয়ে ড. রেজা কিবরিয়ার কুরুচীপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নবীগঞ্জে বিএনপি নেতা অলিউর রহমান অলির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল রবিবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে শহীদ আজমত আলী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্রে গাজির টেক পয়েন্টে এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা অলিউর রহমান অলির সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রকি পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আজিম উদ্দিন, শাহ হোসাইন আহমদ, শিহাব আহমেদ, শাহ শামছুল ইসলাম সুজন, বুলবুল আহমেদ, আলাল হোসাইন, মখছুদ আলী, শফিক মিয়া, আব্দুন নূর, ইউসুফ আলী, এবাদুর চৌধুরী, নানু মিয়া, আব্দুর রকিব, শেখ শফিউর রহমান, শিপু আহমেদ, আমিনুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম শয়ন, নবীগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান অনিক, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হোসাইন তালুকদার, সদস্য সচিব সৈয়দ শিহাব আহমেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য জামিল আহমেদ।
উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদল নেতা মজিদ মিয়া, শাহজাহান আহমেদ, মৌলদ আহমেদ মুরাদ, নাদিম আহমেদ, এমদাদুল হক সেজু, শাকিল আহমেদ, ফরহাদ আহমেদ, জনি আহমেদ, সোহাগ আহমেদ, আহবাব আহমেদ সানি, তোফায়েল আহমেদ, নূরখাছ মিয়া, মখলেছ মিয়া, হাবিবুর রহমান, এহসান আহমেদ, শেখ তারেক আহমদ, নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা আহসান চৌধুরী নাফিস, অন্তর মিয়া, মুশাহীদ মিয়া, কলেজ ছাত্রদলের সদস্য সাখাওয়াত হোসেন তায়েম, নাসির আহমেদ, আব্দুল বাতেন, নয়ন আহমেদ, অয়ন আহমেদ, সাইফুর রহমান, ইবাদুর রহমান, হোসাইন আহমেদ, হাবিব আহমেদ, শায়েখ আহমেদ, দিলবার মিয়া, সেজলু আহমেদ, আব্দুর রহিম, মোজাক্কির আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন- জি.কে গউছকে নিয়ে ড. রেজা কিবরিয়ার দেয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার বিরুদ্দে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com