বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের ওমরপুরে জায়গা দখলে অভিযুক্তদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ওমরপুরে দলিল লিখকের জায়গা দখলের চেষ্টা ও গাছের চারা কেটে নেওয়ায় অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে কয়েক জাতের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অভিযুক্তরা বাড়ি ছেড়ে গা ঢাকা দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং ক্যাম্পের সেনা সদস্যরা উমরপুরে অভিযুক্তদের বাড়িতে যান। তাঁদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি; তবে শিপন ও শাহীন নামে দুজনের বাড়ি থেকে লাঠি, টেটা ও ফিকল জাতীয় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর প্রায় ১৫ জন সদস্য উমরপুর গ্রামে অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র নিয়ে যায়। যে দুই বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা বাড়িগুলোর পুরুষ সদস্যরা গা ঢাকা দিয়েছেন। সম্প্রতি বানিয়াচং উপজেলায় ৬নং কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামে অস্ত্রের মোহড়া দিয়ে দলিল লিখক সাজ্জাদ কবির আল আমীনের জায়গা দখলের চেষ্টার অভিযোগ ওঠে। তিনি ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এতে উমরপুর গ্রামে তরাজ মিয়ার ছেলে ও বড়ইউড়ি ইউপি সদস্য শাহিনুর মিয়া, তাঁর ভাই শিপন মিয়া, একই গ্রামের আক্তারুজ্জামানের ছেলে আছাদুজ্জামান, তাঁর বোন ঝরেনা আক্তার, আফরোজ মিয়ার ছেলে সেলিম মিয়া, শাহিন মিয়া, আব্দুল হাদী ও শাহান মিয়া এবং অনু মিয়ার ছেলে রোকন মিয়াকে অভিযুক্ত করা হয়। সাজ্জাদ কবির আল আমীনের অভিযোগÑ উমরপুর মৌজায় তাঁর সাড়ে ৪ শতক চারা ও ভিটারকম ভূমিতে নানাজাতের গাছের চারা লাগানো ছিল। অভিযুক্তরা সম্প্রতি জায়গাটি জবরদখলের পায়াতরা শুরু করেন। তাঁরা গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দলবল নিয়ে রোপান করা গাছের চারাগুলো কাটতে থাকেন। এ সময় স্থানীয় কয়েকজন দেয়ালের ওপারে থেকে দেশীয় ও নানারকম ধারালো অস্ত্র হাতে তাঁদের গাছ কাটার ভিডিও ধারণ করেছেন। তিনি বলেন, অস্ত্রের মহড়া দিয়ে জায়গা দখলের চেষ্টা ও গাছের চারা কেটে নেওয়ায় অভিযোগ দেওয়া অভিযুক্তরা দ্বিতীয় দফায় হামলা চালায়। গত রোববার হামলা চালিয়ে ১২ জনকে পিটিয়ে আহত করে। এর মধ্যে ১০ জন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকী দুজনের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
দ্বিতীয় দফায় হামলার ঘটনায় সেনাবাহিনীকে জানানোর পর তাঁরা অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়েছেন। তাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com