বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমের ১ দিন রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ আদেশ দেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান আসামি। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com