মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাদক ব্যবসায়ীকে ব্যতিক্রমী কারাদন্ড দিয়েছেন আদালত

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে হাফিজুল ইসলাম খান নামের এক মাদক ব্যবসায়ীকে প্রবেশনাল কারাদন্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ আজিজুল হক এ আদেশ দেন। তবে রায়ে উল্লেখ করেন হাফিজুল তিনদিন আদালতের আশপাশে ময়লা আবর্জনা পরিস্কার করবে। হাফিজুল ইসলাম শহরের উমেদনগর গ্রামের মোক্তার খানের পুত্র। পেশকার বাবলু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে চার লিটার চোলাই মদসহ শহরের শশ্মানঘাট এলাকা থেকে সদর থানার এসআই আবু নাঈম তাকে আটক করে। এ ঘটনায় এসআই আবু নাঈম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। হাফিজুল ইসলামের প্রথমবারের মতো মাদকের অপরাধ করেছে বলে আদালত তাকে শোধরানোর জন্য এ প্রবেশনাল সাজা প্রদান করেন। তিনদিন আদালত পাড়ায় ময়লা আবর্জনা পরিস্কার করার পর সে মুক্ত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com