বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে জন্মাষ্টমী শোভাযাত্রার টাকা বন্যার্তদের পুনর্বাসনের জন্য হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রার সমুদয় টাকা বন্যার্তদের পুনর্বাসনের জন্য হস্তান্তর করেছে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়ার জন্য বৃহস্পতিবার সকালে নবাগত জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের কাছে ৭৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, সাবেক সভাপতি অ্যাডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, সহ-সভাপতি অশোক রায় মঙ্গল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, সাংগঠনিক সম্পাদক অমিয় রায়, সহ-প্রচার সম্পাদক রাজিব দাশ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ দাশ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা স্থগিত করা হয়। শোভাযাত্রার অব্যয়িত ৭৫ হাজার টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com