বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

গোপায়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে জিকে গউছ ॥ বিএনপি যখন সুযোগ পায় মানুষের জন্য কাজ করে

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি করলে দুর্নীতি করা যাবে না, দুর্নীতি করলে বিএনপি করা যাবে না। এটাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশ। কারণ বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। তাই মানুষ যখনই সুযোগ পেয়েছে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি যখন সুযোগ পায় মানুষের জন্য কাজ করে। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। আওয়ামীলীগ যে পাপ করেছে আমরা যেন সেই পাপের দিকে নজর না দেই। তিনি গতকাল সদর উপজেলার গোপায়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com