মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তানগরে ৩৩ কেভি লাইনে কাজ করতে গিয়ে শ্রমিক আহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

র্স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকা ৩৩ কেভি লাইনে কাজ করতে গিয়ে সাইফুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক আহত হয়েছে। তবে অভিযোগ রয়েছে পিডিবি’র অপারেটর লাইন বন্ধ না করে তাকে ওই লাইনে কাজ প্রেরণ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। সে শহরের নিউ মুসলিম কোয়াটার এলাকার আব্দুল হাইয়ের পুত্র। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ওই লাইনে কাজ করার সময় বিদ্যুৎ বন্ধ না করায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যায়। এতে তার সারা শরীর জ¦লসে যায়। সহযোগিরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বার্ন হাসপাতালে প্রেরণ করা হয়। তার সহযোগীদের অভিযোগ প্রায়ই অফিস লাইনে বিদ্যুৎ রেখেই তাদের কাজে প্রেরণ করে। এতে প্রতিনিয়তই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। সম্প্রতি ৩নং পুল এলাকায় একই অবস্থায় কাজ করতে গিয়ে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়। এরপর পিডিবির গাফিলতির শেষ নেই। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাইফুলের জ্ঞান ফিরেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com