বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি ॥ ডিমেও ছাড় নেই

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি। দুইদিনের ব্যবধানে বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। যা দুইদিন আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকার মধ্যে। সেই সাথে ডিমগুলোও যেন হালিতে ১০ টাকা বাড়িয়ে নিয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শায়েস্তানগর, সিনেমা হল, চৌধুরী বাজার, চাষী বাজার, বগলা বাজার ও চৌধুরী বাজারে ঘুরে এসব তথ্য জানা গেছে। দাম বৃদ্ধির বিষয়ে এক ব্যবসায়ী জানান, কয়েক দিন ধরে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে গেছে। কিন্তু সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহেও কেজি প্রতি ১৫০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে। এখন সেই মুরগি ১৭০-১৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে, ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালী ও লাল কক মুরগির দামও। এছাড়া দাম বেড়েছে সবজিরও। বাজারে পটল থেকে শুরু করে বেগুন, চিচিঙ্গা, লাউ, কাঁকরোল, করলা, আলুসহ বিভিন্ন ধরনের শাকসবজির আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com