রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে আবারও মুরাদসহ ২ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের খালিক মঞ্জিলের সত্ত্ব¡াধিকারী দিলাল আহমেদ চৌধুরী এর ছবিসহ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন সময় অপপ্রচার করায় আবারও মুরাদ আহমদ ও বিলাল মিয়ার বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেট সাইবার ট্রাইবুন্যাল আদালতে বিলাল মিয়া ও মুরাদ আহমেদ নামে ২ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ ইমতিয়াজ মাষ্টার এর পুত্র মুরাদ আহমেদ দীর্ঘদিন যাবৎ তার নিজ ব্যবহৃত মুরাদ আহমদ আইডি ও বিলাল মিয়া আইডিতে দিলাল আহমদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ফেইসবুকে প্রচার করে করায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। সকল অপপ্রচার ও সংবাদের প্রায় ১ সপ্তাহ পর তিনি দেশে আসেন। তার বিরুদ্ধে সকল মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মান সম্মান বিনিষ্টকারী বিলাল মিয়া ও মুরাদ আহমদ এর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দিলাল আহমেদ চৌধুরী বাদি সিলেটে সাইবার ট্রাইবুনাল আদালতে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫(২)/২৬(২)/২৯(২)/৩১(২)/৩৩,৩৬ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআই পুলিশকে হস্তান্তর করেন। ইতিপূর্বে মুরাদ আহমদ এর বিরুদ্ধে আরো একটি মামলা সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com