সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে প্রবাসী খুনের ঘটনায় দুই নারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাতার প্রবাসি ফারুক মিয়াকে হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজলার দলগাও গ্রাম থেকে সফর চান ও আরব চান নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দলগাও গ্রামের ফারুক মিয়া ও প্রতিবেশি হামিদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক মিয়া বিরোধপূর্ণ জমি থেকে গাছ কাটতে গেলে হামিদ মিয়ার সমর্থকরা বাধা দেন। তাদের বিরোধটি শালিস নিষ্পত্তি করতে গ্রামের লোকজন গত সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সালিশ বৈঠকে বসেন। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায় উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পরে। হামিদ মিয়ার লোকজনের হামলায় কাতার প্রবাসি ফারুক মিয়া গুরুতর আহত হলে হাসপাতাল নেওয়ার পথে মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ঘটনায় ফারুক মিয়ার স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com