মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শিক্ষার্থীদের আন্দোলনের মূখে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ সুনির্মল রায়ের পদত্যাগ

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায় পদত্যাগ করেছেন। গতকাল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে তিনি এই পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে কাজের অনুকুল পরিবেশ না থাকায় ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে স্বোচ্ছার হয়ে উঠে। এক পর্যায়ে শিক্ষার্থীরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগের দাবী জানান। তারা এক পর্যায়ে ৮ দফা দাবী উল্লেখ করে তা বাস্তবায়নের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ ৮ দফা দাবী বাস্তবায়ন না করায় ও মেডিকেল কলেজে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীরা অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায়ের পদত্যাগের ১ দফা দাবী জানান। ওই ১ দফার দাবীর প্রেক্ষিতেই বাধ্য হয়ে গতকাল স্বেচ্ছায় অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায় পদত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com