সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পইলে গণদোয়া মাহফিলে জিকে গউছ ॥ ছাত্র-জনতার রক্তে শেখ হাসিনার হাত রঞ্জিত

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা অভিনয়ে খুব পারদর্শী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। বাংলাদেশের ছাত্র-জনতার তাদের রক্তে শেখ হাসিনার হাত রঞ্জিত হয়েছে। কিন্তু তিনি সন্তান হারা কোনো মাকে শান্তনা দিতে যাননি, হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চোখের পানি ফেলেননি। তিনি মেট্রো রেলের ভাঙ্গা গ্লাস দেখে চোখের পানি ফেলেছেন। তার এসব অপকর্মের কারণে মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছিল। যার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। তিনি গতকাল রবিবার বিকালে সদর উপজেলার পইল ইউনিয়ন বিএনপির গণদোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহান শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিনের পরিচালনায় এবং পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী, সাইফুল ইসলাম রকি প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com