সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটুক্তি করার অভিযোগে সালেহ আহমেদ (৩০) নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এনাম আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে আটক সালেহ আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গত শুক্রবার বিকালে শহরের টাউন হল রোড এলাকার মোহাম্মদী হার্ডওয়ারের সত্তাধিকারী সালেহ আহমেদ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয় ‘রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স থাকলে যেমন মদ হালাল হয় না তেমনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করলে বিদআত- থেকে সুন্নাহ হবে না।’ এ লেখাটি মুহুর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। মিছিল সহকারে মুসলিম জনতা থানা ঘেরাও করলে পুলিশ সালেহ আহমদকে আটক করে। প্রায় সহশ্রাধিক মুসলিম জনতাকে সামাল দিতে পুলিশের হিমশিম খেতে হয়। এক পর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। তখন উত্তেজিত মুসল্লিরা ফটক ভেঙ্গে থানার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে।
অফিসার ইনচার্জ নূরে আলম মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হওয়ার জন্য আহবান জানান। এতে পরিস্থিতি আরও ঘোলাটে চলে যায়। তাদের একটাই দাবি অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে। পুলিশ আইনের দোহাই দিয়ে শান্ত হওয়ার আহবান জানান। পরিস্থিতি সামাল দিতে সালেহ আহমেদকে থানা হাজত থেকে বের করে ওই অভিযোগে হাত জোর করে করে ক্ষমা প্রার্থনা করে। তখন মুসল্লিরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে হাজতখানায় রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে থানার দরজা জানালায় ও গেইটে হামলা চালায়। এ সময় থানা এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী থানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com