মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ কার্যালয়ে তালা

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায়ের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তারা বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে দেয়। যদিও ছুটিতে থাকায় তার রুমে কেউ ছিল না। শিক্ষার্থীরা জানান, কলেজে যোগদান করার পর থেকেই অনিয়ম ও দূর্নীতি করে আসছেন অধ্যক্ষ সুনির্মল। ২০২৩-২০২৪ এর অর্থ বছরের বাজেটে বিভিন্ন বরাদ্দ দেখিয়ে কয়েকটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি। এ সময় শিক্ষার্থীরা তাকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দেয়। পরে শিক্ষার্থীরা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করে। এতে দাবী না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন ও প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে গত শনিবার ৮ দফা দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দাবী না মানায় ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। গতকাল মঙ্গলবার ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষনা দিয়েছে। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াছিন ফাতির রিংকু, রিয়েল সরকার, সানজিদা আক্তার তামান্না, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও সাজিদা রহমান।
২০১৫ সালে শেখ হাসিনা মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। একই বছর শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও পায়। কিন্তু একাডেমিক ভবন নির্ধারণ না হওয়ায় সে বছর শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে হবিগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্ধারণ হলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com