মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আলোচনা সভায় শিহাব চৌধুরী ॥ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও ওয়াহিদুজ্জামান জুয়েলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী রনি, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফুলকাছ মিয়া, মোঃ আব্দুল হান্নান, মোঃ জিল্লুর নূর, নবীগঞ্জ পৌর বিএনপির নেতা রুহুল আমিন রফু, সাইফুর রহমান মানিক, কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, হাজী স্বরাজ মিয়া তালুকদার, বাবু ভজন সরকার, রফি মিয়া, কামাল উদ্দিন তালুকদার, আজিজ চৌধুরী, ওয়াসিল মিয়া, শামিমুর রহমান, বাবু সঞ্জয় বনিক, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, শাহিন তালুকদার, যুবদল নেতা শেখ শিপন আহমেদ, সাইদুর রহমান শাহেদ, হাফিজুর রহমান রহমান, মোহাম্মদ আজিজ হাসান মোশাইদ আলী, আলী হোসেন, আলমগীর হোসেন, জাকির মিয়া, রহমান, মান্নান মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়দ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ রুয়েল আহমেদ, আলামিন তালুকদার, শহিদুল ইসলাম তালুকদার, নবীগঞ্জ কৃষক দলের সদস্য সচিব মনজুর উদ্দীন সোহেলসহ নবীগঞ্জ উপজেলার ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ ইসলাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী বলেন- দেশের বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলার সাধারণ মানুষ সমস্যার মধ্যে দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমন পরিস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী ঘটা করে পালন না করে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। তিনি বলেন- বিএনপি’র নামে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজ করলে তাদের দাতভাঙ্গা জবাব দিয়ে দল থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com