বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৯০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে নাম পবির্তন করার দাবিতে সভা করেন।
এতে বক্তব্য রাখেন- মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজী, মেহেদী হাসান, ইমন খান, আশরাফুল ইসলাম খান, হাবিবা ইসলাম প্রমুখ। কলেজের প্রাক্তন ছাত্র প্রেসক্লাবে সাবেক সভাপতি আলাউদ্দিন, প্রাক্তন ছাত্র মোস্তফা কামাল বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, সাবেক কাউন্সিলর গোলাপ খান প্রমুখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। সভায় বক্তারা বলেন, ১৯৮৬ সালে বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতা ও পার্লামেন্ট সেক্রেটারী রাজনীতিবিদ সৈয়দ সঈন উদ্দিনের নামে তার সন্তানরা মাধবপুর উপজেলার পাশে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে একটানা ৭ বছর প্রতিষ্ঠাতা পরিবার কলেজের সকল ব্যয়ভার বহন করেন। এছাড়া তাদের নিজস্ব অর্থায়নে কলেজের ভুমি কেনা সহ একাডেমিক অবকাঠামো নির্মাণ করেন। ২০১০ সালে সর্বশেষ তারা ১ কোটি টাকা কলেজের তহবিলে অনুদান প্রদান করেন। কিন্তু ২০২০ সালে বিগত সরকারের আমলে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রভাব কাটিয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার পিতার নামে মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন। এতে মাধবপুর ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, সীমিত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার কলেজের নাম দ্রুত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। তাই শিক্ষা উপদেষ্টার প্রতি মাধবপুর বাসীর দাবি অতি দ্রুত কলেজের নাম যেন পরিবর্তন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com