শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের দু’টি পুকুর পরিবেশ সম্মত রেখে হবিগঞ্জ পৌরসভা পরিকল্পনা গ্রহন করবে- প্রশাসক প্রভাংশু সোম মহান

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান বলেছেন, হবিগঞ্জ শহরের টাউন মডেল স্কুলের সামনের পুকুর ও চন্দ্রনাথ পুকুর পরিবেশ সম্মত রেখে হবিগঞ্জ পৌরসভার পরিকল্পনা গ্রহন করা হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বন পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাম্প্রতিক হবিগঞ্জ সফর ও পরিবেশ নিয়ে আলোচনার প্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভা এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভার দুটি পুকুরের ভবিষ্যত নিয়ে প্রস্তাবনা ও মতামত উপস্থাপন করেন। এ দু’টি পুকুর হলো ৮নং ওয়ার্ডের টাউন মডেল স্কুলের সামনের পুকুর ও ৭নং ওয়ার্ডের চন্দ্রনাথ পুকুর। পুকুরগুলোর বর্তমান পরিস্থিতি সভায় উপস্থাপনার করেন হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত। পুকুর ও জলায়শ সংক্রান্ত আইনের ব্যাখ্যা দেন পরিবেশ অধিপ্তদর হবিগঞ্জের উপ-পরিচালক আশফাকুজ্জামান টুকু। এক দিকে পৌরসভার আয়বর্ধক প্রকল্প গ্রহনের পরিকল্পনা অন্যদিকে পুকুর ও জলাশয় রক্ষা নিয়ে বিস্তারিত মতামত ও পরামর্শ তুলে ধরেন পৌরসভার কাউন্সিলর ও বাপা হবিগঞ্জের প্রতিনিধিবৃন্দ। বক্তারা পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান বলেন- পরিবেশ সম্মতভাবে উক্ত পুকুর দুটির ভবিষ্যত পরিকল্পনা গ্রহন করবে পৌরসভা। পরিকল্পনা প্রস্তুত করার পর সকলের মতামত ও পরামর্শক্রমে ভালো কিছু উদ্যোগ গ্রহন করবে পৌরসভা। সভায় বক্তব্য রাখেন- বাপা হবিগঞ্জের সভাপতি প্রফেসার ইকবামুল ওয়াদুদ ও তোফাজ্জল সোহেল, পৌরসভার কাউন্সিলর সফিকুর রহমান সিতু, আলাউদ্দিন কদ্দুছ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, জাহানারা খাতুন, সাংবাদিক শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, মোহাম্মদ আলী মমিন, এডভোকেট বিজন বিহারী দাস প্রমুখ। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com