শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারুফ মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের গেদা মিয়ার ছেলে মোঃ মারুফ মিয়া (৩৫) পেশায় একজন কাঠমিস্ত্রী। মারুফ মিয়া কিছুদিন যাবত প্রতিবেশী আমির মিয়ার বাড়িতে কাজ করছিলো। মারুফ মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবারও আমির মিয়ার বাড়িতে কাজে যায়। বিকাল ৫টার দিকে কাঠমিস্ত্রীর কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অহলে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার কাঠমিস্ত্রী মারুফ মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ মিয়ার ভাই মোঃ তৈয়ব আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ভাই মারুফ মিয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ব্যাপারে আমাদের কোন অভিযোগ নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে বাড়িতে নিয়ে দাফন করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com