বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে খুনের মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান ॥ কার্যক্রম ব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ৯ হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পলাতক থাকায় পরিষদের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রত্যাশীরা। চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন সনদসহ ইউনিয়ন পরিষদের বহুমুখী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় নাগরিক সেবা নিশ্চিতকরনে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সেবা প্রত্যাশীরা। উল্লেখ্য, বানিয়াচং উপজেলায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাসান মিয়ার পিতা মোঃ ছানু মিয়া বাদী হয়ে সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও আব্দুল মজিদ খানকে আসামী করে ১শ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২শ/আড়াইশ আসামী করে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনকেও আসামী করা হয়ছে। মামলা দায়েরের পর থেকেই তিনি ইউনিয়ন পরিষদে আসছেন না। যার দরুন সেবা প্রত্যাশীরা পড়েছেন চরম বিপাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com