সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরের হরষপুরে সংঘর্ষেরস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরষপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ কালে মাধবপুরের হরষপুর রেলস্টেশন বাজারে দোকান লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এ সময় সৈয়দ মোঃ শাহজাহান উপস্থিত ব্যবসায়ী ও লোকজনকে শান্তিশৃংখলা বজায় রাখার আহ্বান জানান। এ ঘটনা নিয়ে যাতে পুনরায় কোন মারামারি বা আইনশৃঙ্খলার অবণতি না ঘটে সে লক্ষ্যে দু’উপজেলার ১০ জনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এবং যারা দোকানের মালামাল লুট করেছে তারা তা ফেরত না দিলে ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার হরষপুর পুর দারুল উলুম কওমি মাদ্রাসায় মসদিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের হরষপুর রেলষ্টেশন বাজার ব্যবসায়ীদের অর্ধশত দোকান থেকে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে হামলাকারিরা। হাজার হাজার হামলাকারি বাজরের চালের দোকান, সারের দোকান, কাপড়ের দোকান মোদি দোকান সহ ছোটবড় অর্ধশতাধিক দোকান থেকে জিনিষপত্র লুট করে নিয়ে যায়। এখন ব্যবসায়ীরা নিজের জিনিসপত্র হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। শুধু তাই ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হয়েছে। ব্যবসায়ীরা মালামাল উদ্বার ও হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন। গত শুক্রবার মাদ্রাসার মসজিদে মাওলানা বশির হুজুরের ইমামতি কেন্দ্র করে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় হরষপুর রেলষ্টেশনের শতাধিক দোকান ভাংচুর করে প্রায় দুই কোটি টাকার মালামাল লোপাট করা হয়। হরষপুর বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া সহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, মারামারির সময় রেলষ্টেশন বাজারে বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামের লোকজন মোবাইল, মুদি কাপড়, ফার্নিচার সহ শতাধিক দোকান ভাংচুর করে কোটি টাকার জিনিষপত্র নিয়ে গেছে। লুটপাটের দৃশ্যপট সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে। ব্যবসায়ী ওয়াহিদ মিয়া জানান, সবাই একযোগ লাঠিসোটা নিয়ে কয়েক ঘন্টা ধরে নারী-পুরুষ দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে। এখন আমরা কার কাছে বিচার চাইব। কে আমাদের জিনিষপত্র ফিরিয়ে দেবে। ধর্মঘর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, যারা মালামাল লুট করেছে ফেরত দিতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি ফেরত না দেয় তবে সিদ্ধান্ত হয়েছে তাদের বিরুদ্ধ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com