বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় জি কে গউছের নগদ অর্থ সহায়তা

  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে আহত ৫ জনকে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার শহরতলী আলমপুর গ্রামে আহত প্রত্যেকের বাড়িতে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে তিনি এই টাকা প্রদান করেন।
গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে আলমপুর গ্রামের মোস্তাক মিয়া, সোহাগ মিয়া, আবিদুর রহমান, মজিদ মিয়া ও কাজী মুশাহিদ মিয়া গুরুতর আহত হয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ তাদের খোঁজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি আহতদের পরিবারকে জানান- তাদের যে কোনো প্রয়োজনে বিএনপি পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল আওয়াল মজনু, মহসিন সিকদার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com