বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে সড়কে ট্রাফিকের দায়িত পালন করছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের সড়কে ট্রাফিক জ্যাম যেনো অন্যতম প্রধান একটি সমস্যা। এ সমস্যা আরও প্রকট হওয়ার কথা যখন সড়কে অনুপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে ঘটছে তার উল্টোটা। ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণের জন্যে গতকাল সোমবার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ট্রাফিকব্যবস্থাপনা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাতে ছাতা, মুখে বাঁশি, আবার হাতে লাঠি। তাদের এ লাঠির ইশারায় চলছে নগরীর সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। এতে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারছেন না বাসের হেলপাররা। এক শিক্ষার্থী বলেন, ‘পুলিশ সড়কে নেই; আছে কিছু আনসার সদস্য। তাদের একার পক্ষে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com