মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে হারুনুর রশিদের বিরুদ্ধে সমবায় সমিতির দোকান দখলের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে আদালতের রায় অমান্য করে হবিগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর দোকান ঘর জনৈক উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি’র অধীনস্থ অফিস ও গুদাম সহ পরিত্যক্ত জায়গা রয়েছে। পৌর শহরে পরিত্যক্ত জায়গা এক শ্রেণির ভূমি খেকো দখল করে দোকান কোঠা তৈরি করে ব্যবসা বানিজ্য করে আসছে এবং ভাড়া দিয়ে মাসে হাজার হাজার টাকা উপার্জন করছে।
এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মোঃ হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে পৌর শহরে হাসপাতাল সড়কে হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির দোকান কোঠা দখল করে রেখেছেন মর্মে উপজেলা সমবায় অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার ও সমিতির সভাপতি বাদী হয়ে হবিগঞ্জ জেলা ম্যাজিস্টেট আদালতে ৫০৯/২০২০ নং মামলা রুজু করেন। আদালত সমবায় সমিতি লিমিটেড এর পক্ষে রায় প্রদান করেন। পরে মোঃ হারুনুর রশীদ উচ্চ আদালতে আপীল করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় গত ৬ আগস্ট একদল লোক দোকানের ৪টি সাটার এর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে উপজেলা সমবায় অফিসের অনেক মূল্যবান মালামাল ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে।
এ ব্যপারে জেলা সমবায় অফিসার হএর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রশাসনের সব জায়গায় চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com