বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দেশের ছাত্র-জনতার বিজয় যেন নস্যাৎ না হয়-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-দেশের একমাত্র নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুছ সাহেব’র নেতৃত্বে অন্তবর্তীকালিন সরকার দেশের আইন-শৃংখলাসহ সার্বিক পরিবেশ স্বাভাবিক করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিৎ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে সহযোগিতা করা। দীর্ঘ দুঃশাসনের ফলে মানুষের মনে যে ক্ষোভ সঞ্চার হয়েছিল তা ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তা সমাপ্তি ঘটে। বিগত সরকার বিদায় নিলেও তার অনুসারিরা রয়ে গেছে। তারা দেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য হিন্দু সম্প্রদায়সহ নিরীহ লোকজনের উপর হামলা ও লুট করার অশুভ পায়তারা করছে। তাদের সর্ম্পকে আমাদের সজাগ থাকতে হবে। কোন অবস্থাতেই যেন ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে না পারে। যদি কেউ কোন অপরাধ করার চেষ্টা করে তাহলে কঠোর হাতে দমন করা হবে।
তিনি রবিবার রাতে উপজেলার সুরমা চা বাগানের চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
এ সময় শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, বিএনপির সভাপতি মোঃ আলফাজ মিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
চা-বাগানের পঞ্চায়েত নেতারা বলেন আমাদের বাগানসহ কোন বাগানেই চা-শ্রমিক বা হিন্দু সম্প্রদায়ের লোকজন হয়রানীর শিকার হয়নি। উপজেলা চেয়ারম্যানের কঠোর নজরদারি এবং দিক নির্দেশনায় আমরা নিরাপদে আছি এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অক্ষত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com