বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের এগ্রো ফার্মে হামলা ॥ কোটি টাকার মালামাল লুট

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পূর্ব রানীগাঁও নিয়াজপুর মৌজায় গ্রীনল্যান্ড পার্ক সম্মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো এগ্রো ফার্মের দেড় শতাধিক গরু ও গাড়লসহ ফার্মের বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে স্থানীয়রা। গত ৫ আগস্ট রাতে ও ৬ আগস্ট দিন দুপুরে চুনারুঘাট উপজেলার রানীগাওয়ে এ ঘটনাটি ঘটে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দেড়শো লোক ফার্মে হামলা চালায় এবং পরদিন ৬ আগস্ট দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রায় শতাধিক লোক দিন দুপুরে ফার্মে লুটপাট চালায়। তারা ফার্মে থাকা ৪৬টি উন্নতজাতের গরু ও ৯০টি গাড়ল নিয়ে গেছে। এ সময় দুস্কৃতকারীরা ফার্মের কর্মচারীদের মারধর করে বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com