সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে সাবেক প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের থেকে আমাদের সর্তক থাকতে হবে। দেশ ও দেশের সম্পদের মালিক এ দেশের জনসাধারণ। তা রক্ষা করতে হবে আমাদের সকলকেই। সন্ত্রাসী বা দুঃকৃতিকারীরা কোন দলের বা গোষ্টির না। তাদের প্রতিহত করতে প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্র-জনতা মিলে কমিটি গঠন করতে হবে। তিনি শনিবার উপজেলার হরষপুর, কালির বাজার, ধর্মঘর, মৌজপুর ও মনতলা বাজারে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ড.মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বেধীন অন্তবর্তীকালিন সরকারকে সমর্থন জানিয়ে বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে হবে। পুলিশসহ সকল সরকারি কর্মকর্তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে। এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের হামলা হয়নি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বহরা ইউ/পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ হরি চন্দ্র দেব, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর মুরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, বিএনপি নেতা আবেদুর রহমান, ফরিদ মিয়া, এস.এম ইকরাম, এড. শাহ লিটন, এড. ইয়াকুব খান, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com