বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাস্তা পরিস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে হবিগঞ্জের শিক্ষার্থীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন শিক্ষার্থীরা, এবার সেই শিক্ষার্থীরাই মাঠে নেমেছে ভিন্ন ভূমিকায়। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন সুন্দর শহর গড়তে। শুধু তাই নয়, দেশে চলমান পরিস্থির কারণে এই শিক্ষার্থীরাই আবার মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ শহর ঘুরে এমন চিত্রেরই দেখা মিলেছে। শহরের সবুজবাগ, সিনেমাহল রোড, টাউন হল রোডসহ বেশ কিছু স্থানে এমন দৃশ্যের দেখা মিলেছে। দেখা গেছে, গেল কয়েকদিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সড়কের যেসব স্থানে যত্রতত্র ময়লার স্তুপ জমেছে সেইসব ময়লা আবর্জনা পরিস্কার করছেন শিক্ষার্থীরা। সড়ক ও সড়কের পাশ থেকে ময়লা সরিয়ে রাখছেন নির্দিষ্ট স্থানে। এসময় যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা। অপরদিকে, হবিগঞ্জ শহরের যে কয়েকটি পয়েন্ট বেশি যানজটের সৃষ্টি হয় সেইসব পয়েন্টে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। অনেকে শিক্ষার্থীকেই বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছেন। তাই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও একটি সুন্দর দেশ গঠনে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com