বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ হবিগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার হবিগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সমাবেশকে ঘিরে পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
গতকাল রবিবার সারা দেশের ন্যায় হবিগঞ্জ শহরের ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত করবে দলটি। আওয়ামী লীগ নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গত শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে, তাই আমরা এ ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি। গতকাল (শুক্রবার) এবং আজকেও (শনিবার) আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী জাতির অভিভাবক। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত এড়াতে পক্ষ-বিক্ষপ হতে পারে, পাল্টাপাল্টি হতে পারে এমন কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ।
বিভেদ নয়, ঐক্যে বিশ্বাসী দাবি করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাঁরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রগতিতে বিশ্বাস করেন, তাঁদের সবার ঐক্যবদ্ধ প্রয়াস চান তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাসী সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।
এদিকে হবিগঞ্জ জেলা বিএনপি শায়েস্তানগরে তাদের কার্যালয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে আজ রবিবার তারা পাল্টা কর্মসূচির আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com