বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ ও বাহুবলে শান্তি স্থাপনে এমপি কেয়া চৌধুরীর মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় শান্তি স্থাপনে সর্বদলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল ৩ আগষ্ট শনিবার বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে বাজার কমিটিসহ সর্বদলীয় নেতৃবৃন্দদের সাথে চলমান অস্থিতিশীল অবস্থায় শান্তি স্থাপন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী ঢাকা-সিলেট মহাসড়ক প্রশ্বস্থকরণ (সিক্সল্যান) এর জন্য মিরপুর-চৌমোহনায় ও শ্রীমঙ্গল রোডে দৃষ্টিনন্দন ফাইওভার ও অভারপাস নির্মাণের কথা তুলে ধরেন। এছাড়া মিরপুর বাজার পরিদর্শন করে বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাছ বাজারের শেট নির্মাণের জন্য ২ লক্ষ টাকা, বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের জন্য শৌচাগার ব্যবস্থায় টয়লেট স্থাপন, নিরাপদ পানি পানের জন্য ডিপ-টিউবওয়েলের ব্যবস্থা করণ, বাজারে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এর লক্ষ্যে অনুদানের আশ^াস ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাহুবল থানার ওসি মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রিতা, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসকর আলী, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, মিরপুর বাজার কমিটির সভাপতি এবিএম মাহমুদুর হোসেন ইউসুফ, সাধারণ-সম্পাদক সামছু উদ্দিনসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com