বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আওয়ামীলীগের সভায় ডাঃ মুশফিক চৌধুরী আওয়ামীলীগকে হুমকি দিয়ে কাজ হবেনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৬১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ এদেশের সাধারণ মানুষের সংগঠন। আওয়ামীলীগকে হুমকি দিয়ে কাজ হবেনা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। রাজাকার যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করে ক্ষমতায় আসতে পারবেননা। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো এদেশের মানুষ নৌকায় ভোট দেবে। তিনি গতকাল স্থানীয় রুস্তুমপুর বাজারে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অভিষেক অনুষ্টান ও ঈদ পূর্নমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলুর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবীন্দ্র কুমার পাল রবি। বক্তব্য রাখেন, আব্দুল মন্নান, আব্দুল মুহিত, নজির মিয়া, ফজর আলী, শাহ গুল আহমেদ কাজল, লোকমান খান, আলমগীর হোসেন,শামিম আহমেদ, করছু আহমেদ, আব্দুল মকিত,শাহ মনসুর আলী, রফিক আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com