মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ব্যারিস্টার সুমন এমপিকে সংবর্ধনা দিল চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৫টায় চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারে ব্যাকসের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও অনদা ইনকর্পোরেশনের এমডি এম এম মালেক জাপানী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার ও খাইরুন আক্তার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরাজী, সাবেক চেয়ারম্যান কাউছার বাহার, পৌর আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান, ব্যাকসের সাবেক সদস্য সচিব মো. সাজিদুল ইসলাম, ইউপি সদস্য লাল মিয়া, সাবেক ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান সোহাগ সহ অনেকেই। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাটের ব্যাকসের সিনিয়র সহ-সভাপতি হাজী সিদ্দিকুর রহমান মাসুদ, আলহাজ¦ আকবর হোসাইন ও মোহাম্মদ আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক মীর মোঃ সাহেব আলী, মোঃ শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল মিয়া, কোষাধ্যক্ষ মিজানুর রহমান তালুকদার, সহ-কোষাধ্যক্ষ মোঃ আহমদ আলী, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আজিজ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মালেক, প্রচার সম্পাদক জাফর ইকবাল জাহির, সহ-প্রচার সম্পাদক মোঃ রহমত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সহ-সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মিজানুর রহমান উজ্জল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ মীর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ ইদ্রিস আলী ও সদস্য মোঃ আবুল কালাম, আবুল হোসেন, মোঃ ফারুক মিয়া, মোঃ মিজানুর রহমান সেলিম, শ্রী মিহির পাল, মোঃ ফজলুল হক, মোঃ সুমন মিয়া, মোঃ সফর আলী, মোঃ শফিকুল ইসলাম, শেখ মোঃ লুৎফুর রহমান মিলন প্রমূখ। এ সময় ব্যবকসের সাবেক সভাপতি নিহত শহীদ আবুল হোসেন আকল মিয়ার বিচারের দাবী জানিয়ে বক্তব্য দেন শিল্পপতি আব্দুল মালেক জাপানি সহ নেতৃবৃন্দ। এছাড়াও আকল মিয়া হত্যার বিচার নিশ্চিত করতে কাজ করে যাবেন বলে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আস্বস্ত করেন ব্যারিস্টার সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com